আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
‘আমি বয়স লুকাই না : কুসুম শিকদার’
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৪
অভিনেত্রী কুসুম শিকদার। ২০০২ সালে 'লাক্স চ্যানেল আই সুপারস্টার' প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। একের পর এক নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। এক সময় চলচ্চিত্রে নিজের উপস্থিতি জানান দেন এই অভিনেত্রী।
তার দীর্ঘ কর্মজীবনে, তিনি শোবিজে প্রচুর খ্যাতি এবং প্রশংসা অর্জন করেছিলেন। তবে দীর্ঘদিন দর্শকদের চোখের আড়ালে ছিলেন এই অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর নতুন পরিচয়ে হাজির হলেন কুসুম শিকদার। পরিচালকের খাতায় নাম লেখা। কুসুম শিকদার এখন চলচ্চিত্র পরিচালক। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার স্ব-পরিচালিত চলচ্চিত্র 'শরতের জবা'।
সিনেমা নিয়ে বর্তমানে আলোচনায় কুসুম। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
তবে ভক্তদের কাছে তিনি সেই আগের কুসুম হয়েই আছেন।তার বয়সের ছাপ একেবারে নেই বললেই চলে।তবে নিজের বয়স নিয়ে মোটেও লুকোচুরি করেন না তিনি। তাই তো সাক্ষাৎকারে বর্তমান বয়স কত- তা অপকটে বলে দিয়েছেন কুসুম।
অভিনেত্রী কুসুম বলেন, ‘আমি নিজেকে কখনোই নায়িকা, সেলিব্রিটি বা পাবলিক ফিগার হিসেবে দেখি না। কাজের জন্য হয়তো পাঁচজন মানুষ আমাকে চেনেন। কোনো স্টারডম নিয়ে থাকতে হবে, কোনো এটিটিউড নিয়ে থাকতে হবে- এগুলো আমি বিশ্বাসই করি না।এ কারণে আমি বয়স লুকাই না; আমার বয়স কত, তা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বলে দেই। সঙ্গে আরও একটি বিষয়ও বলি, আমার মনের বয়স কত। আসলে আমার মনের বয়স কখনোই ১৮ এর বেশি না; এই মুহূর্তেও আমার মনের বয়স ১৮।’
অবশ্য পরে নিজের সঠিক বয়সটিও জানিয়ে দেন তিনি।বলেন, ‘আমার জন্ম ৮১ সালে (১৯৮১)। আমার পাসপোর্টে বা সার্টিফিকেটে আছে ৮৩। এখন আমার বয়স ৪৩ এর বেশি।’ কুসুম শিকদার অভিনয় করেছেন তিনটি সিনেমায়। এগুলো হলো- ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’।
Copyright © 2026 Anti Corruption news agency. All rights reserved.