আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
জবির প্রথম নারী কোষাধ্যক্ষ হলেন সাবিনা শারমিন
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শারমিন। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১২(১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিনকে ওই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
জানা যায়, প্রথম নারী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেলেন অধ্যাপক সাবিনা শারমিন।
নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. সাবিনা শারমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কালের কণ্ঠকে বলেন, ‘ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে আদেশ পেয়েছি। উপাচার্য মহাদয়ের সাথে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের বিষয়টি অগ্রাধিকার দিব। এ বিষয়ে সবার সহযোগিতা চাই।’
Copyright © 2026 Anti Corruption news agency. All rights reserved.