আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
নতুন করে শপথ নিচ্ছেন আরো ৫ উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ১০ নভেম্বর, ২০২৪
অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে। উপদেষ্টা পরিষদে আরো পাঁচজন যোগ দিচ্ছেন। আজ রবিবার সন্ধ্যা ৭টায় নতুন উপদেষ্টারা শপথ নিতে পারেন বলে জানা গেছে। তাদের নাম এখনো জানা যায়নি।
এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ৮ আগস্ট শপথ নেয় ১৭ উপদেষ্টা। পরে আরো চারজন যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের আকার ধারণ করেছে ২১ জন। নতুন করে আরো পাঁচজন উপদেষ্টা পরিষদে যুক্ত হলে ২৬ জনে দাঁড়াবে।
Copyright © 2026 Anti Corruption news agency. All rights reserved.