আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
একদিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, শনাক্ত আরও ১২১১
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৪
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২১১ জন।
মঙ্গলবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৯১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২১ জন এবং দক্ষিণ সিটিতে ১৯০ জন, খুলনা বিভাগে ১৩০ জন, রাজশাহী বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত একদিনে সারা দেশে ১৬১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৪৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৪ হাজার ৮০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬৭ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।
Copyright © 2026 Anti Corruption news agency. All rights reserved.