আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
‘শেখ মুজিবকে জাতির পিতা বলা মূল সংবিধান কনসেপ্টের পরিপন্থী’
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৪
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “শেখ মুজিবের অবদানকে কেউ অস্বীকার করে না, কিন্তু তাকে জাতির পিতা বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী।” আজ বুধবার হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ কথা বলেন তিনি। পঞ্চদশ সংশোধনীতেই শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিলো।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে। কেন পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হবে না? এটা সংবিধানের অংশ হিসেবে রাখা যাবে না।
সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদে 'বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি' বাতিল চেয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা বলেন, এটার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে ভাষা দিয়ে জাতিসত্তা নির্ধারণ করা হয় না।
Copyright © 2026 Anti Corruption news agency. All rights reserved.