• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুলকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

Reporter Name / ১৩৬ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুলকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির নামে এক কিশোর হত্যা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক মনিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে বাদীর ছোট ছেলে মো: বাহাদুর হোসেন মনি বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন। . ওইদিন আমার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে এবং অপর প্রান্ত থেকে মোঃ বাহাদুর হোসেন মনির নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ছেলে বাহাদুর হোসেন মনিরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা