• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

টাইমস র‍্যাংকিংয়ে ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই

ডেস্ক সংবাদ / ১১৩ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
টাইমস র‍্যাংকিংয়ে ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই

প্রতি বছর যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করে থাকে। গত বুধবার (৯ অক্টোবর) তারা ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৫’ প্রকাশ করেছে।

এ র‍্যাংকিংয়ে ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে তালিকায় ১০০০–এর মধ্য আছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। সেখানে স্থান হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের।

গতবারের তালিকায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটি। এবার এই বিশ্ববিদ্যালয় আছে ৮ম স্থানে। বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে আছে দেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে র‍্যাংকিংয়ে এবার অনেক পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। গত বছরের টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয়।

২০২৫ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় জায়গা পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭টি সরাসরি র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে। বাকি সাতটি রিপোর্টার হিসেবে তালিকায় জায়গা পেয়েছে।

র‍্যাংকিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০–এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো– ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।

তালিকার ১০০১-১২০০–এর মধ্য থাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো– বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১২০১-১৫০০–এর তালিকায় আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ; খুলনা বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং করে। বিশ্বের অন্যতম র‍্যাংকিংয়ে ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেই তালিকা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা