• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু

ডেস্ক সংবাদ / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হলো ২২৩ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৮ জন ডেঙ্গু রোগী। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৪ হাজার ৭৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ৯০৩ জন ডেঙ্গু রোগী। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৩৭ জন।

বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে জানা গেছে, সর্বশেষ মৃত আটজনের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া একজন চট্টগ্রাম এবং একজন বরিশাল বিভাগের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা