• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটির অপসারিত সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

সংবাদ প্রতিনিধি / ১২৭ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
ঢাকা উত্তর সিটির অপসারিত সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অপসারিত সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে প্রথমবারের মতো মেয়র হিসেবে নির্বাচিত হন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা