• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

মালদ্বীপ সরকার মন্ত্রীসহ ২২৫ জনের নিয়োগ বাতিল করেছে

ডেস্ক সংবাদ / ১২৭ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
মালদ্বীপ সরকার মন্ত্রীসহ ২২৫ জনের নিয়োগ বাতিল করেছে

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু খরচ কমাতে মন্ত্রীসহ ২২৫ জনের বেশি রাজনৈতিক নিয়োগ বাতিল করেছেন। মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গত বছর ক্ষমতায় আসার পর মুইজ্জু বিভিন্ন সরকারি পদে নিয়োগপ্রাপ্তদের অপসারণের নির্দেশ দেন বলে জানা গেছে। কারণ ভারত মহাসাগরের এই দেশটি অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে।

মুইজ্জুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পাবলিক ফান্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রেসিডেন্টের এই রাজনৈতিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত বৃহত্তর প্রচেষ্টার সঙ্গে যুক্ত। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন মন্ত্রীও রয়েছেন। এছাড়া ৪৩ জন উপমন্ত্রী ও ১৭৮ জন রাজনৈতিক ব্যক্তির নিয়োগ বাতিল করা হয়েছে। তবে এই অপসারণের পেছনে অন্য কারণ আছে কি-না সে বিষয়ে স্পষ্ট কোনা কারণ জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া এসব ব্যক্তির অপসারণের ফলে প্রতি মাসে ৩ লাখ ৭০ ডলার সাশ্রয় করতে পারবে মালদ্বীপ। আর্থিক সংকট থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বেলআউট নেওয়ার পরিকল্পনা নেই মালদ্বীপের। গত সেপ্টেম্বরে এই ঘোষণা দিয়েছিল দেশটি। মূলত আর্থিক সংকট কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করেছে মোহাম্মদ মুইজ্জু প্রশাসন।

আকারে ছোট হলেও সম্প্রতি ভূরাজনৈতিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ব্যাপক গুরুত্বপূর্ণ অনুঘটক হয়ে উঠেছে মালদ্বীপ। সাদা বালুর সৈকতের এই দেশটির অর্থনীতিতে পর্যটন খাত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। ১ হাজার ১৯২টি প্রবাল দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশ। চীন ও ভারত মালদ্বীপের দুটি বৃহত্তম ঋণদাতা দেশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা