• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

হাসিনার নামে স্লোগান দেওয়া আইনজীবীদের গ্রেপ্তারে আলটিমেটাম

ডেস্ক সংবাদ / ১১৭ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
হাসিনার নামে স্লোগান দেওয়া আইনজীবীদের গ্রেপ্তারে আলটিমেটাম

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে গতকাল মঙ্গলবার শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া আইনজীবীদের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (১৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

ওই পোস্টে সারজিস লিখেছেন, ‘যে খুনির হুকুমে হাজারো ভাইবোনকে খুন করা হয়েছে, অর্ধলক্ষ জনগণের রক্ত ঝরানো হয়েছে, সেই ক্ষমতাপিপাসু খুনির নামে আদালত প্রাঙ্গণে স্লোগান ছাত্র-জনতা কখনো মেনে নেবে না ৷ দেশ আর দেশের মানুষের কথা চিন্তা না করে যারা নির্লজ্জের মতো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তাদেরকে রবিবারের মধ্যে অপসারণ করতে হবে ৷’

তিনি আলো লিখেছেন, ‘রক্তের দাগ না শুকাতেই যেই মেরুদণ্ডহীন, বিবেকবোধহীন সো-কলড আইনজীবীরা খুনির নামে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা