• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিএনপি সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট দেখতে চায় না: সালাহ উদ্দিন

ডেস্ক সংবাদ / ১২৬ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
বিএনপি সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট দেখতে চায় না: সালাহ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি পদ নিয়ে দেশে সাংবিধানিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংকট সৃষ্টি করা বিএনপির জন্য কাম্য নয়।

সালাহ উদ্দিন আহমেদ আজ বুধবার বিকেলে প্রথম আলো</em>কে বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিক সর্বোচ্চ পদ। এটা কোনো ব্যক্তির ব্যবসা নয়। রাষ্ট্রপতি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ফলে এ মুহূর্তে সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়া কাম্য নয়।

বিএনপির এই নেতা আরো বলেন, ফ্যাসিবাদ ও তাদের সহযোগীরা দেশে সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংকট সৃষ্টির চেষ্টা করছে। সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

আজ সকাল সাড়ে ১১টার দিকে সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির তিন নেতা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। ওই বৈঠকের পর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ উদ্দিন আহমেদ এ কথা বলেন। বৈঠকে বিএনপির অন্য নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই বলে সম্প্রতি মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগ দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মো. এমন প্রেক্ষাপটে বিএনপির তিন নেতা আজ যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, দেশে যাতে নতুন করে কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা