• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নির্বাচনের নির্দিষ্ট সময় জানাতে হবে: গয়েশ্বর রায়

ডেস্ক সংবাদ / ১২৮ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
নির্বাচনের নির্দিষ্ট সময় জানাতে হবে গয়েশ্বর রায়

‘আপনি বলেছেন, ১৬ বছর অপেক্ষা করতে পেরেছেন, আর চার মাস অপেক্ষা করতে পারবেন না। আমরা বলতে চাই, চার মাস আর ছয় মাস বুঝি না। অপেক্ষা করব। তবে নির্বাচনের নির্দিষ্ট সময় জানাতে হবে।’

আজ সোমবার ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা ঈদগাহ মাঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় এ কথা বলেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল ওই যুব সমাবেশের আয়োজন করে।

গয়েশ্বর রায় বলেন, গত ৫ আগস্ট পূর্ণাঙ্গ বিজয় হয়নি। আরও একটি যুদ্ধ রয়ে গেছে। স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তি আবারও সংঘবদ্ধ হয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাদের এর আগেই মাটিতে মিশিয়ে দিতে হবে। সে জন্য বিএনপির সব নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।

গয়েশ্বর রায় আরও বলেন, ‘আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সৎ সাহস শেখ হাসিনার নেই। ক্ষমতায় থাকতে তিনি আইনকে ভয় পেতেন না। পালানোর পর এখন আইনের ভয় তাঁর ভেতরে ঢুকে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, এটা কোনো নতুন কথা নয়, তাঁর বাবাও আগে পালিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার যুদ্ধ করে তাঁর বাবাকে আমরা আবার ফেরত এনেছিলাম। তবে শেখ হাসিনাকে কবে ফেরত আনতে পারব, সেটা জানি না। আমাদের আন্দোলন ছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে কফিনে বন্দী করেছিল। কিন্তু সেটাকে দাফন করতে দেওয়া যাবে না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা