চুয়াডাঙ্গা দামুড়হুদার সীমান্তবর্তী এলাকার হুদাপারায় প্রায় ১ কোটি টাকা মূল্যের ৮৭০ গ্রামের ৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটেলিয়ন।
বিজিবি জানায়, বুধবার দুপুর ২টার সময় গোপন সংবাদ পেয়ে উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়ায় রাস্তায় অবস্থান নেয় বিজিবি। এসময় একজন লোক মোটরসাইকেল নিয়ে সীমান্তে যাওয়ার চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই মোটরসাইকেলের সাইলেন্সারের ভেতরে কসটেপ দিয়ে আটকানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করে।