• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শহীদ নূর হোসেনের প্রতি পরিবারের শ্রদ্ধা

ডেস্ক সংবাদ / ১৮৬ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
শহীদ নূর হোসেনের প্রতি পরিবারের শ্রদ্ধা

শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা। রোববার (১০ নভেম্বর) সকালে নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও বোন শাহানারা আক্তার উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে শহীদ নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে জিরো পয়েন্ট বা নূর চত্বরে আসেন পরিবারের সদস্য ও অন্যান্যরা।

১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী গণ-আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা