• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

লন্ডনে বাংলা সংলাপ পত্রিকার ১৫ বছরে পদার্পণ

ডেস্ক সংবাদ / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
লন্ডনে বাংলা সংলাপ পত্রিকার ১৫ বছরে পদার্পণ

যুক্তরাজ্যের লন্ডনে বাংলা সংবাদপত্রের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ইতোমধ্যে গ্রেট ব্রিটেনে বাংলা ভাষায় সাংবাদিকতা শত বছর পাড়ি দিয়েছে। অনলাইনের এসময়ে টাওয়ার হ্যামলেট থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্রগুলো এখন কঠিন পথ পাড়ি দিচ্ছে। কঠিন এসময়ে যারা বাংলা পত্রিকা প্রকাশ করে কমিউনিটির সেবা করছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

লন্ডনের টাওয়ার হ্যামলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা সংলাপের জন্মদিন ও ১৫ বছরে পদার্পণে পত্রিকার পূর্ব লন্ডনের নিউরোডের কার্যালয়ে স্বাগত জানাতে এসে সংক্ষিপ্ত এক আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এসব কথা বলেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে বাংলা সংলাপের কার্যালয়ে আগত অতিথিদের শুভেচ্ছা জানান সম্পাদক মোশাইদ আলী।

পরে লন্ডনে বাংলা সংলাপের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কেক কেটে নির্বাহী মেয়র লুৎফুর রহমান আরও বলেন, বাংলা সংলাপের সম্পাদক মোশাইদ আলী এবং তার টিমের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময়ে একটা কঠিন পথ পাড়ি দিচ্ছে তার টিম। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এ মহান পেশাকে প্রবাসে এত কষ্টের মাঝে চালিয়ে যাচ্ছেন তারা। সংবাদপত্রের মাধ্যমে কমিউনিটির সেবা করে যাচ্ছেন তারা। আমি তাদের নিয়ে গর্ববোধ করি। মেয়র বলেন, এই পাঠকপ্রিয় বাংলা সংলাপ প্রবাসে এভাবেই দীর্ঘদিন কমিউনিটিতে সংবাদের মাধ্যমে সেবা করে যাক, এ প্রত্যাশা রইল।

লন্ডনের নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার বিশিষ্ট আইনজীবী, কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার নাজির আহমদ বলেন, পাঠকের প্রিয় বাংলা সংলাপ ১৫ বছরে পা দিয়েছে। একটি কথা আছে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন। তেমনি পত্রিকার সম্পাদক হওয়া যায় কিন্তু পত্রিকা চালিয়ে পাঠকপ্রিয় হওয়া কঠিন। এ পত্রিকা ১৫ বছরে প্রবাসে জনপ্রিয় হয়ে উঠেছে, এটিই বিশাল প্রাপ্তি। অনুষ্ঠানে উপস্থিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের বলেন, প্রবাসে বাংলা সংলাপ ১৫ বছর টিকে আছে, এটি আনন্দের বিষয়।

উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্পাদক মোশাইদ আলী বলেন, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, সমস্যার পথ পাড়ি দিয়ে বাংলা সংলাপ ১৪ বছর পাড়ি দিয়ে ১৫ বছরে হাঁটতে চলল। আগামীতেও বিভিন্ন সমস্যা উত্তরণের মাধ্যমে বাংলা সংলাপ কমিউনিটির মানুষের কথা বলবে, প্রবাসে বাংলা ভাষাভাষীর কথা বলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মধ্যে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ও কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, কেবিনেট মেম্বার ও কাউন্সিলর কামরুল হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আমার দেশ অনলাইনের নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের মিডিয়া ও আইটি সেক্রেটারি আব্দুল হান্নান, কিউ নিউজের সম্পাদক আব্দুল কাইয়ূম, টপ নিউজের সারয়ার হোসেন।

উপস্থিত থেকে শুভেচ্ছা জানান বাংলা সংলাপের বার্তা সম্পাদক আহমেদ শামীম, সহকারী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমান, নির্বাহী সম্পাদক জাকির হোসেন, ম্যানেজিং এডিটর আনছার মিয়া, বিশেষ প্রতিনিধি সাজু আহমদ ও ডক্টর আনিছুর রহমান, ডা. রেজাউল করিম, বাংলা সংলাপ পাঠক ফোরামের প্রেসিডেন্ট সুফী সুহেল আহমদ, আব্দুর রহিম, জিএসসির ইস্ট লন্ডন শাখার চেয়ারপারসন আবুল হোসেন, সালেহ আহমদ, এনামুল হক, মহিউদ্দিন পারভেজ, জাহাঙ্গীরসহ অনেকে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা