দুর্নীতি দমন কমিশন (দুদক) তিন উপ-পরিচালককে পরিচালক পদে চলতি দায়িত্ব দিয়েছে। সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদক জানায়, বদলিকৃত কর্মকর্তাদের ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত তারিখে অবমুক্ত না হলে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। যারা পেলেন চলতি দায়িত্ব: এস এম সাজ্জাদ হোসেন – পরিচালক (ব্যাংক), মো. মাসুদুর রহমান – পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১), মো. মনিরুজ্জামান – পরিচালক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।
https://www.facebook.com/groups/1687234685119137/user/61566684210891/