• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

হাদির হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট / ৫৯ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল

হুঁশিয়ারি দিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শিকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে ।

শনিবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথিয়া গ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এ সময় বারোয়ারি পূজামন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যত বাধাই আসুক নির্বাচন কমিশন তার নিজের লক্ষ্যে এগোবে। নির্বাচনে যারা অপশক্তি দেখানোর চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না। ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। নির্বাচনকে বানচালের চেষ্টা করলে আইন তার নিজস্ব গতিতে বল প্রয়োগ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা