• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

‘সামাজিক আন্দোলন গড়ে না উঠলে সমাজ থেকে দুর্নীতি দূরীকরণের পথ নেই’ : এসিএম

ডেস্ক রিপোর্ট / ৫৩ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
এন্টি করাপশন মুভমেন্ট
এন্টি করাপশন মুভমেন্ট

দেশের অন্যতম সামাজিক আন্দোলন এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম) এর সেমিনারে বলা হয়েছে, ‘সামাজিক আন্দোলন গড়ে না উঠলে সমাজ থেকে দুর্নীতি দূরীকরণের পথ নেই’।
এসিএম- এর সভাপতি এম বদরুল ইসলাম তার বক্তব্যে বলেন, দুর্নীতিগ্রস্তদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে ফেলা প্রয়োজন।

শনিবার ঢাকার কাকরাইলের আইডিবি ভবনের সোশ্যাল গার্ডেনে ‘দেশের সুনাগরিকের দায়িত্ব ও দুর্নীতি প্রতিরোধ আন্দোলন’ শীর্ষক সেমিনারে ঢাকা বিভাগীয় কমিটির ঘোষণা করা হয়। সভার সভাপতিত্ব করেন এম বদরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব মকবুল হোসেন।

প্রধান অতিথির ভাষণে মকবুল হোসেন আরও বলেন, পবিত্র কোরআনে মানুষের সৎ পথে চলার নির্দেশনা রয়েছে। সুতরাং সুশিক্ষার মাধ্যমে মানুষকে নৈতিকভাবে গড়ে তোলা অপরিহার্য।

সেমিনারে এসিএম-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফ-উল-আলম, জাতীয় বিবাহী কমিটির সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মানবাধিকার কর্মী ভিক্টর এলাহী, যশোরের কেশবপুর আসনের এমপি পদপ্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান মুগ্ধ, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়াত মাহমুদ সিজয়, সালমান মাহমুদ ও ইউসুফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একক প্রতিষ্ঠান বা আইনের কাজ নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নাগরিকদের তথ্যভিত্তিক সচেতনতা, গবেষণা ও সক্রিয় সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে ক্ষমতায়িত করাই এসিএম-এর লক্ষ্য। নাগরিকরাই পরিবর্তনের চালিকাশক্তি, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলবে, জবাবদিহি দাবি করবে এবং রাষ্ট্রকে দায়িত্ব পালনে বাধ্য করবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশিকুর রহমান মুগ্ধ দেশের সব শ্রেণীর পাঠ্যপুস্তকে দুর্নীতির সুফল-কুফল অন্তর্ভুক্ত করার দাবি জানান। আরেক ডিভেটার রাফিয়াদ মাহমুদ সিজয় বলেন, “আমরা তরুণরাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং এসিএমকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করব।”

এন্টি করাপশন মুভমেন্ট

এন্টি করাপশন মুভমেন্ট

সেমিনারের শেষে সালমান মাহমুদকে সভাপতি ও ইউসুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সোহরাব হোসেন অপু, ড. এনায়েত উল্লাহ সৈয়দ শিপুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাসিমা আক্তার, জাহিদ বাবুল, এস এম রুবাইত উল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বাবু, শহিদুল ইসলাম, আতাউর রহমান অনন্ত, আতিক ডালিম, সাংগঠনিক ও প্রচার গবেষণা বিষয়ক সম্পাদক মৃদুল মিঠু, অর্থ সম্পাদক আহমেদ হোসেন ডিএম, আন্তর্জাতিক ও আইটি বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, দপ্তর সম্পাদক জামাল শিকদার, নির্বাহী সদস্যরা: ফয়সাল আহমেদ, জেরিনা আক্তার, শহিদুল ইসলাম শুভ, শামীম আহমেদ মামুন, সিয়াম হোসেন ও রাফিয়াত মাহমুদ সিজয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা