• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বাংলাদেশে হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক সংবাদ / ১১৪ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
বাংলাদেশে হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি যেকোনো হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা দেখতে চায় দেশটি।

ওয়াশিংটনে গতকাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ম্যাথিউ মিলার বলেন, ‘আগেও এ বিষয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই। যেকোনো ধরনের হামলার জন্য দায়ী ব্যক্তিদের বাংলাদেশের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা দেখতে চাই।’

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশ্বের অন্য যেকোনো স্থানের ক্ষেত্রেই এই অবস্থান যুক্তরাষ্ট্রের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা