• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড এলার্ট জারি প্রস্তুতি

ডেস্ক সংবাদ / ১৮৪ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
শেখ হাসিনাকে দেশে ফেরাতে রেড এলার্ট জারি প্রস্তুতি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। সব পলাতক আসামিকে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকাজ পরিদর্শন শেষে এ সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউট মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে ফেরাতে রেড এলার্ট জারি করবে সরকার

আসিফ নজরুল বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। এটা এতই একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠহীন মামলা, যা কোনোভাবেই এটার রিট হওয়ার কোনো কারণ নাই। এটা ফ্যাসিস্টচক্র বিশ্বজনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।

তিনি বলেন, খুব দ্রুতই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে। পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা