• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই

ডেস্ক সংবাদ / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসতে আইনি বাধা নেই ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন। সচিবালয়ের সংবাদ কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, এর আগে বলেছিলেন তাকে সহায়তা দেবেন। সে দেশে আসলে গ্রেফতার হবেন কি না- জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়ই, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। একটা হচ্ছে সাবজুডিস (বিচারাধীন), দ্বিতীয় হচ্ছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কনসার্ন আনসারটা দিতে পারবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করবো। আমি যেহেতু আমার মিনিস্ট্রির কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি কোনো আইনি বাধা আছে কি না (সাকিব আল হাসানের) দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা