• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১ জন

ডেস্ক সংবাদ / ১৩১ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে। অক্টোবরের ১৯ দিনেই মারা গেছেন ৭৮ জন। একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১১২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫৮২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৪৯ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৯ জন, বরিশাল বিভাগে ১৪৬ জন, খুলনা বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১০ জন, সিলেটে বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১৯শে অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৮ হাজার ৫৮২ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৪১ জনের মধ্যে ৪৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৭ শতাংশ নারী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা