• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

ডেস্ক সংবাদ / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে টেলিটকের মাধ্যমে পর্যায়ক্রমে এসএমএস দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপিসহ এক সেট ফটোকপি নিয়ে এনটিআরসিএ কার্যালয়ে এসএমএস বর্ণিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রয়োজনীয় কাগজপত্রাদি

(ক) শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সবে সনদপত্র (সার্টিফিকেট) ও নম্বরপত্র (মার্কশিট)

(খ) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্ম নিবন্ধন সনদ।

(গ) লিখিত পরীক্ষার প্রবেশপত্র।

বিস্তারিত তথ্যের জন্য এনটিআরসিএর ওয়েবসাইট http://www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লি.-এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ২৭ অক্টোবর ২০২৪ তারিখ হতে ১৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বরসমূহ তারিখ অনুযায়ী ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা