• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব

ডেস্ক সংবাদ / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত জানাল প্রধান উপদেষ্টার প্রেসসচিব

রাজধানীর সরকারি সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তই থাকছে। তবে তাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে, যেখানে তাদের বিষয়টা আলাদাভাবে দেখা হবে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘সাত কলেজের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরা বসেছিলেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাত কলেজের প্রশাসনিক কাজ আলাদাভাবে করার ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘তাদের আলাদা রেজিস্ট্রার থাকবে, ডেডিকেটেড কর্মকর্তা থাকবে। এগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে করা হবে।’ এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমরা আশা করি তারা আন্দোলন শেষ করবেন।

একটা ইস্যু থাকলে, সেটা নিয়ে কথা বলার সুযোগ আছে। উপদেষ্টারা মনে করেন যে কারো যদি কোনো দাবি থাকে, তাহলে তারা যেন তাদের সঙ্গে কথা বলেন। আজকের আলোচনা খুবই ফলপ্রসূ ছিল। আশা করি, শিক্ষার্থীদের আন্দোলন শেষ হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা