আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, নাজমুলই অধিনায়ক
নাজমুল হোসেনকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। নেই অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা।